নতুন অ্যালবামের কাজ শুরু করলেন ন্যান্‌সি

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন সংগীতশিল্পী ন্যান্সি। এমনকি গত কোরবানির ঈদেও অ্যালবামটি মুক্তি পাওয়ার কথা ছিল। নানা ব্যস্ততার কারণে আর তা হয়ে ওঠেনি। এবার সত্যিই অ্যালবামের কাজে হাত দিয়েছেন ন্যান্‌সি।
গতকাল শনিবার নতুন অ্যালবামের দুটি গানের রেকর্ডিংও শেষ করেন এই গায়িকা। প্রথম আলোকে আজ রোববার সকালে প্রথম আলোকে নিজেই জানালেন এই খবর।

অ্যালবাম প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, ‘অবশেষে অ্যালবামের কাজ শুরু হয়েছে। এর মধ্যে আবার আমার বড় মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তাই সামনের কয়েকটা দিন তাকে নিয়েই ব্যস্ত থাকতে হবে। তার ফাঁকে যদি সময় পাই তাহলে গানের রেকর্ডিং শেষ করব। দুটি গানের মধ্যে একটি গান গেয়ে আমার খুব ভালো লেগেছে। আশা করছি, কয়েকটা ভালো গান শ্রোতারা পাবেন।’

এদিকে, কাল সোমবার ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’। এতে ওপার বাংলা থেকে গাইতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়। বাংলাদেশ থেকে এই কনসার্টে গান করবেন ন্যান্‌সি এবং পারভেজ।

দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, ‘আয়োজকেদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অতিথিশিল্পীর নামে অনুষ্ঠানের নামকরণ করে দেশের শিল্পীদের ছোট করা হচ্ছে কিনা একটু ভেবে দেখা দরকার।’ তিনি এও বলেন, ‘তা ছাড়া ভারতের শিল্পীরা গাইতে এলে আমাদের শ্রোতাদের ভেতরেও এক ধরনের উত্তেজনা দেখা যায়। দেশের শিল্পীদের ক্ষেত্রে বরং খানিকটা উদাসীনতা দেখা যায়।’

গানের জগতে ন্যান্‌সির আগমন ২০০৫ সালে। তাঁর প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। এরপর ‘রঙ’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘দুষ্টু ছেলে’ তাঁর তৃতীয় একক গানের অ্যালবাম। এই অ্যালবামে ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’ শিরোনামে একটি নজরুলসংগীতও গেয়েছেন ন্যান্‌সি।
Share on Google Plus

About bollywood-about-news.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন