পূর্ণিমার সঙ্গে এবার আলমগীরের যা হবে


জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার।
আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় উঠে আসে।
এবারের পর্বে পূর্ণিমার সাথে আড্ডা দেবেন অভিনেতা আলমগীর। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে। এবারের পর্বে উপস্থিত হয়েছিলেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম অভিভাবক আলমগীর।’
এই তারকা আরও বলেন, ‘বরেণ্য এই চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে আড্ডা দিতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’
আরটিভিতে পর্বটি প্রচার হবে ২৬ মে, শনিবার রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।
Share on Google Plus

About bollywood-about-news.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন