তিন্নি এবার উপস্থাপনায়

চুপিসারে বিয়ের কাজ সেরে কিছুদিন আগে সংবাদমাধ্যমকে তা জানিয়ে নতুন করে আলোচনায় আসেন এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী শ্রাবস্তী তিন্নি। বিয়ের আগে ও পরে কিছু নাটকের শুটিংয়েও অংশ নেন তিনি। দিনকয়েক আগে প্রথম আলোর সঙ্গে আলাপে তিন্নি বলেছিলেন, এখন থেকে নিয়মিতভাবে সব মাধ্যমেই কাজ করার ইচ্ছে আছে তাঁর। শুক্রবারে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিন্নি।

এ প্রসঙ্গে তিন্নি বলেন, ‘আমি আগেই বলেছি, এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। এটা তারই ধারাবাহিকতা বলা যেতে পারে। তা ছাড়া অনুষ্ঠান আয়োজকেরাও আমরা খুব পরিচিত। তাঁরা চাইছিলেন, আমি যেন তাঁদের অনুষ্ঠান উপস্থাপনা করি। সবকিছু মিলিয়েই এ কাজটা করতে হয়েছে। আমারও ভালো লেগেছে। অনেক দিন পর এমন অভিজ্ঞতা হলো।’

সম্প্রতি তিন্নি শুটিং শেষ করেছেন সুজন শাহরিয়ার পরিচালিত ‘একই বৃত্তে’ নামের একটি খণ্ড নাটকের। খুব শিগগিরই একই পরিচালকেরই নতুন একটি ধারাবাহিকে অভিনয়ের কথাও রয়েছে তিন্নির
Share on Google Plus

About bollywood-about-news.blogspot.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন